ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মহিপুরে মৎস্য মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৩ টি আড়ৎ ও দোকান পুড়ে ছাই


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ১১:৪৮
পটুয়াখালীর মহিপুরে মৎস্য মার্কেটে আবারো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান জাপান মৎস্য আড়ৎ থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
 
আগুন লাগার কিছু সময়ের মধ্যেই তা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে  আড়ৎ পট্টিতে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দিলে ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয়রা জানান, আযানের সময় হঠাৎই আগুন দেখা যায়। এর কিছু সময় পর আড়ৎপট্টিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে নিয়ন্ত্রণ নেওয়ার আগেই অন্তত ২৩টি মৎস্য আড়ৎ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও একাধিক মৎস্য ঘর আগুনে আংশিক পুড়ে গেছে।ক্ষতিগ্রস্তরা বলছেন, অনেক ঘরের সামনে মাছ সংরক্ষণের ককসেট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তরা জানান, এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে মহিপুরে ফায়ারসার্ভিস ষ্টেসন এখন জরুরী পয়োজন।
 
কলাপাড়া ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের টিম লিডার ইলিয়াস জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক দলের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কতটা ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নিরুপণ করা যায়নি। উল্লেখ্য গত ৩রা মার্চ  মধ্যরাতে মহিপুর মৎস্য বন্দরে আগুন লেগে একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং অনেক টাকার ক্ষতি হয়। মাস যেতে না যেতেই আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল মৎস্য বন্দরের  ২৩ টি মৎস আড়ৎ।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত