ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের পাশে বাংলালিংক


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ৩:১৫

ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের কষ্ট লাঘব করে ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পবিত্র রমজান মাসে সেবার হাত বাড়িয়ে দিয়েছে দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। পবিত্র রমজান শেষে প্রিয়জনের সাথে ঈদ পালন করতে চাওয়া মানুষ প্রস্তুতি নিচ্ছে ঈদ যাত্রার। প্রতি বছর এই ব্যস্ত সময়ে অনেকের জন্যই ঈদযাত্রা পরিণত হয় এক দুঃসহ ভোগান্তিতে।    

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সহানুভূতির নিদর্শন হিসেবে যাত্রীদের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলালিংক। ঈদযাত্রীদের নিরবচ্ছিন্ন যোগাযোগের সুবিধার্তে বাংলালিংক ইতোমধ্যে ফোর-জি নেটওয়ার্ক সেবার মান বৃদ্ধি করেছে। বর্ধিত এই নেটওয়ার্ক দেশের প্রতিটি প্রান্তে সবার জন্য দ্রুততম ফোর-জি সেবা নিশ্চিত করবে। অপারেটরটি আশা করছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের নেওয়া এই উদ্যোগগুলো সাধারণ মানুষের প্রিয়জনের কাছে ফেরাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলবে।     

বিনামূল্যের বাস সার্ভিস: ঈদে সুবিধাবঞ্চিত মানুষদের বাড়ি ফিরতে সহায়তা হিসেবে বাংলালিংক ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলে ফ্রি বাস সার্ভিস দিতে যাচ্ছে। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যারা ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিতে পারেন না এই সেবাটি তাদের ঈদের খুশিকে বহুগুণে বাড়িয়ে দেবে এবং সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে তা নিশ্চিত করতে অবদান রাখবে।
এছাড়াও ঢাকার প্রধান বাস টার্মিনাল- গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ, প্রধান রেলওয়ে স্টেশন- কমলাপুর ও বিমানবন্দর স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে আরও একগুচ্ছ সেবা নিয়ে বাংলালিংক-এর স্বেচ্ছাসেবী দল উপস্থিত থাকবে। 
এরমধ্যে ঊল্লেখযোগ্য সেবাগুলি হলো -  

লাগেজ হ্যান্ডেলিং সুবিধা: যাত্রাপথে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাংলালিংক-এর বিশেষায়িত দল যাত্রীদের লাগেজ ও ট্রলিব্যাগ বহনে সহায়তা করবে।     

হাত পাখার ব্যবস্থা: চৈত্রের তীব্র তাপদাহে স্বস্তি এনে দিতে বাংলালিংক ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঈদযাত্রীদের হাতপাখা বিতরণ করবে।    

নামাজের যায়গা ও ম্যাট সুবিধা: পবিত্র রমজান মাসে যাত্রাকালীন সময়ে যাত্রীরা যাতে নির্বিঘ্নে ইবাদত পালন করতে পারেন সেই লক্ষ্যে বাংলালিংক সকল স্থল, রেল ও নৌ স্টেশনগুলোতে নামাজের স্থান ও নামাজ পড়ার জন্য ম্যাটের ব্যবস্থা করবে। 

এমনকি দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক যেমন, ঢাকা- চট্টগ্রাম, ঢাকা- সিলেট, ঢাকা- রংপুর ও ঢাকা- যশোর মহাসড়কের যাত্রা বিরতিস্থলসহ ঢাকা ও ঢাকার বাইরের মোট ২০ টি স্থানে রোজার শেষ ৭ দিন যাত্রীদের সহায়তায় বাংলালিংক-এর স্বেচ্ছাসেবী দল সক্রিয়ভাবে উপস্থিত থাকবে।   

এ বিষয়ে বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “বাংলালিংক-এ আমরা সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিই, বিশেষ করে যখন সারা দেশের মানুষ উৎসবে একত্রিত হয়। ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষদের স্বস্তি দেয়ার লক্ষ্যে নানান রকমের কর্মযজ্ঞ গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমাদের এই কর্মযজ্ঞের মাধ্যমে আমরা এইসব মানুষদের ঈদযাত্রার কষ্টদায়ক অভিজ্ঞতায় একটি পরিবর্তন আনতে চাই, যাতে তারা নিরাপদে ও সহজেই তাদের প্রিয়জনের কাছে পৌঁছে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন।   

দেশব্যাপী ঈদুল ফিতরের প্রস্তুতিকালীন  সময়ে বাংলালিংক  ওকলা স্পিডটেস্ট স্বীকৃত সবচেয়ে দ্রুতগতির ফোর-জি ইন্টারনেট সেবার মাধ্যমে সকলকে সংযুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসাথে ঈদযাত্রীদের যাত্রার কষ্ট লাঘব করতে নানান সেবা নিয়ে পাশে থাকতে সচেষ্ট রয়েছে বাংলালিংক। 

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত