সাঁথিয়ায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ০১ এক হাজার ৬শত ৭২ জন গরীব অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (০৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে পাবনা সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন চত্বরে ইউনিয়নের নিম্ন আয়ের গরীব অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের মুল উদ্দেশ্যে দেশের একটি মানুষও যেন না খেয়ে থাকে। সেই লক্ষ্যে ঈদকে সামনে রেখে দেশব্যাপী নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নবীর উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল, ইউপি সদস্য ও এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে