সাময়িক বরখাস্ত আদেশ খারিজ, স্বপদে বহাল চাম্বলের চেয়ারম্যান মুজিবুল
সাময়িক বরখাস্ত আদেশ খারিজ হয়ে স্বপদে বহাল আদেশ বাঁশখালীর চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।
জানা যায়, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেয়ার ঘটনায় গত ২৯ ফেব্রুয়ারি ২৪ ইং তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি -১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। এতে আইনের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হয়ে দীর্ঘ একমাসের অধিক ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার পর সাময়িক বরখাস্ত আদেশ খারিজ হয়ে স্বপদে বহাল আদেশ ফিরে পেয়েছেন চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।
স্বপদে বহাল আদেশ পাওয়া চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, আইনগত জটিলতার কারণে দীর্ঘ একমাসের অধিক সময় ধরে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা থেকে বিরত ছিলাম, এলাকাবাসীর দোয়া ও আল্লাহর রহমতে সাময়িক বরখাস্ত আদেশ খারিজ হয়ে স্বপদে বহাল আদেশ ফিরে পেয়ে পূর্বের ন্যায় পুনরায় পরিষদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করছি।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নির্দেশনা প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার