ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

উপজেলা পুকুরে মিলল নিখোঁজ শিশুর লাশ: ময়না তদন্ত ছাড়াই দাফন


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ১:৪১

নাটোরের গুরুদাসপুরে ওবায়দুল্লাহ (৬) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটি গত শুক্রবার থেকে নিখোঁজ হয়। একদিন পর শনিবার সকালে গুরুদাসপুর উপজেলা পরিষদের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।তবে ময়না তদন্ত ছাড়াই শনিবার বেলা ১১টার দিকে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় গুরুদাসপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। শিশু ওবায়দুল্লাহ গুরুদাসপুর পৌর শহরের খামারনাচকৈড় মহল্লার আব্দুল্লাহর ছেলে। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুর পিতা আব্দুল্লাহ বলেন- শিশু সন্তান তার সাথেই নামাজ পড়তে যেত। টুপি পাঞ্জাবি পড়ে তার সাথে ঘুরে বেড়াত। সেই ছেলেটি হঠাৎ করেই নিখোঁজ হন। যখন পাওয়া গেল তখন আর মুখে বাবা ডাক শুনতে পেলেন না তিনি।কোলের একমাত্র সন্তান হারিয়ে পাগলপ্রায় শিশুটির মা। মাঝে মাঝে মূর্ছা যাচ্ছিলেন তিনি। তাদের কান্নায় আশেপাশের পরিবেশ ভারি হয়ে উঠছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়- গুরুদাসপুর বাজারের অদূরে শিশুটির বাড়ি। শুক্রবার বিকালে বাড়ির সামনেই খেলা করছিল। খেলার ছলে নিখোঁজ হওয়ার পর এলাকায় মাইকিংও করা হয়। তবুও সন্ধান মেলেনি। শনিবার সকালে উপজেলা পরিষদের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সকাল নয়টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।স্থানীয় কাউন্সিলর শেখ সবুজ বলেন- শিশুটি নিখোঁজের পর পুকুরে লাশ পাওয়ার বিষয়টি রহস্যজনক। বাড়ির প্রায় দেড় হাজার মিটার দূরে প্রাচীর ঘেরা উপজেলা পরিষদের ভেতর প্রবেশ করা ছয় বছর বয়সি শিশুর জন্য কঠিন কাজ। তাছাড়া লাশটি যেখানে পাওয়া গেছে সেই পুকুরটি উপজেলা পরিষদ ভবনের পিছনেই।

গুরুদাসপুর থানার পুলিশের উপপরিদর্শক ইমরান হোসেন জানান- খবর পেয়েই পুকুরের পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পানিতে পড়ে মৃত্যুর আলামত পাওয়া গেছে। তাছাড়া শিশুটির পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন- তার কার্যালয়ের পিছনের পুকুরে লাশ ভাসতে থাকার বিষয়টি শুনে তিনি অফিসে ছুটে আসেন। সাংবাদিক পুলিশসহ উপজেলা পরিষদে লাগানো সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করেন।

পর্যবেক্ষণে দেখা যায়- সিসিটিভি ফুটেজে শুক্রবার দুপুরে পুকুরের পানিতে গোসল শেষে দুই শিশুকে চলে যেতে দেখা যায়। কিন্তু সন্ধ্যার পর থেকে আর সিসিটিভি ফুটেজ বোঝা যায়নি। তবে শিশুটির লাশটি উত্তোলনের সময় তিনি ছিলেন না।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ