পটুয়াখালী ঘূর্ণিঝড়ে বাউফলে নিহত ২, নিখোঁজ ২ জেলে
ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর বাউফলে দুইজন নিহত হয়েছে। ঝড়ের কবলে পরে তেতুলিয়া নদীতে নিখোঁজ রয়েছে আরো দুই জেলে। বজ্রপাতে মারা গেছে অন্তত ১০ টি গরু।বাউফল থানার ওসি সোনিত কুমার গাইন জানান, সকাল সাড়ে ১০ টার পুরো এলাকায় রাতের মত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এ সময় কাল বৈশাখী শুরু হলে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতসহ ঝড় হয় । ঝড়ে নজিরপুর ইউনিয়নের জহির সিকদারের কিশোর ছেলে মোহাম্মদ রাতুল শিকদার(১৫) বজ্রপাতে এবং দাসপাড়া ইউনিয়নের চর আলগি এলাকার বৃদ্ধ সাফিয়া বেগম(৮০) গাছ চাপা পরে মারা যান।
তিনি জানান, ঝড়ের কবলে পরে তেতুলিয়া নদীতে মাছ শিকার অবস্থায় নিখোঁজ রয়েছেন দুই জেলে মান্নান ফরাজীর ছেলে ইব্রাহিম ফরাজী(৪৩) ও মনু রাঢ়ীর ছেলে ইসমাইল রাঢ়ী(৪০)। তারা উভয়ই চন্দ্রদীপ ইউনিয়নের চর ওয়াডেলের বাসিন্দা।তিনি আরো জানান, ঘূর্ণিঝড়ে কেশবপুর ইউনিয়নে ২টি,ধুলিয়ায় ৩টিসহ অন্তত ১০ টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীম জানান, সদর থানার আউলিয়াপুরে বজ্রপাতে একটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
জেলা দূর্যোগ ও ত্রান কর্মকর্তা সুনাম দেবনাথ জানান, জেলায় ঝড়ে শতাধীক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে বিভিন্ন এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দুইজন নিহত হবার খবর পাওয়া গেছে
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত