ঈদ উপলক্ষ্যে ‘আইপিডিসি আমাদের গান’ নিয়ে আসছে চঞ্চল চৌধুরীর পরিবেশনা
পবিত্র ঈদ-উল-ফিতর-এর উৎসবের আবহের মাঝে 'আইপিডিসি আমাদের গান' ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হতে যাচ্ছে বহুল জনপ্রিয় একটি গানের নতুন পরিবেশনা। বরেণ্য সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার রচিত গানটি যৌথভাবে পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী মিফতাহ জামান এবং দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি একাধারে সঙ্গীতজগতেও প্রশংসনীয় পদচারণা রেখেছেন।
'আইপিডিসি আমাদের গান'-এর চলমান ৫ম সিজনটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার-কে যিনি এদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে এক অমর নাম। সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী সঙ্গীতজ্ঞের সৃষ্ট বিশ হাজারেরও বেশি গানের আবেদন আজও বাংলাদেশের মানুষের কাছে বিরাজমান। সেই গানগুলোকেই নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে 'আইপিডিসি আমাদের গান'-এর ৫ম সিজনের আয়োজন।
Sunny / Sunny
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের