ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পতেঙ্গা সী বীচকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার আহবান ব্যবসায়ীদের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ৩:৫২
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এখন অবৈধ দখলবাজ চাঁদাবাজ সন্ত্রাসীদের আখড়ায় পরিনত হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।  নিরীহ ভাসমান ব্যবসায়ীয়া প্রতিনিয়ত বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। রোববার (৭ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন।  সংবাদ সম্মেলনে আরো বলেন, আমরা পতেঙ্গাবসীরা বছরের পর বছর দেশ এবং জাতির স্বার্থে ত্যাগ স্বীকার করে আসছি, ব্রিটিশ আমল হতে শুরু করে আজ পর্যন্ত সরকারি স্হাপনা করার জন্য আমাদের সহায় সম্প্রত্তি হুকুম দখল করে নিয়ে পতেঙ্গাবাসীকে নিঃস্ব করে ফেলেছে, আমরা সবাই বসতভিটা হারিয়ে ভুমিহীনে পরিনত হয়েছি, রুটি-রুজির একমাত্র পথ হিসেবে এই সী বীচ আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটক সেবার কাজ বেঁছে নিয়ে কোনোভাবে পরিবার পরিজন নিয়ে দিনযাপন করে আসছি। আজকে সেই রুটি রোজগারের ভাতঘর রাতারাতি দখল করে নিয়ে আমাদেরকে উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছে, নারী শক্তি নামীয়  তথাকথিত সংগঠনের নেতারা  সন্ত্রাসী হামলা করে আমাদের সাজানো প্রতিষ্ঠিত দোকানের সামনে রাতের বেলায় তাদের দোকান বসিয়ে আমাদের দোকান দখল করে নিচ্ছে, আমাদের উপর হামলা ও জোরপূর্বক দোকান দখলের পিছনে পতেঙ্গা থানার পুলিশের ইন্ধন রয়েছে। সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট কতৃপক্ষের বরাবরে দুইটি দাবী উপস্থাপন করেন, পতেঙ্গা সমুদ্র সৈকত বিশ্বমানের পর্যটন হিসেবে রুপান্তরের জন্য সী বীচ ব্যবসায়ীদের ভুমিকা ইতিবাচক থাকবে, চট্টগ্রাম জেলা প্রশাসকের তালিকায় সী বীচ সৃষ্টিকারি হিসেবে তাদের সমিতির সদস্যদের নাম অন্তর্ভুক্ত করতে হবে, সী বীচের নিরাপত্তার স্বার্থে নারী শক্তি নামীয় সংগঠনের আশ্রয়ে সন্ত্রাসীদের কর্তৃক হামলা ও জোরপূর্বক দোকান দখল সী বীচকে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড মুক্ত করার জন্য সী বীচের চিহ্নিত সন্ত্রাসী মাসুদ গং দেরকে  গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার দাবি জানান। এই দাবীর স্বপক্ষে সমিতির পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অনশনসহ বিভিন্ন নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসুচী পালন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমিতির সভাপতি ওয়াহিদ মাস্টার,  সংবাদ সম্মেলন করার কারণসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির উপদেষ্টা চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, উপদেষ্টা ওয়াহিদুল আলম চৌধুরী, মোহাম্মদ হোসেন, শেখ আহম্মেদ, মোহাম্মদ ইসমাইল, হারুন মেম্বার, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ এনামুল হক এনাম, মোহাম্মদ ইকতিয়ার, মোহাম্মদ অপু, মোহাম্মদ সাজ্জাদ, বুলু আকতার, আনজুমান আরা বেগম।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ