ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ৩:৫৩

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান মন্ত্রী’র নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল নাগরিককে আর্থিক সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি ও প্যানেল মেয়র বীরমুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। 
ঁজানা গেছে, ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক, বিশেষ বিবেচনায় ৫০ বছর উর্দ্ধ নাগরিকগণ ও বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীরা এই সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভূক্ত হতে পারবে। সর্বজনীন পেনশন স্কীম সমূহের মধ্যে রয়েছে প্রবাস (প্রবাস বাংলাদেশী), প্রগতি (বেসরকারি কর্মচারী/ প্রতিষ্ঠান), সমতা (স¦ল্প আয়ের ব্যক্তি) ও সুরক্ষা (স্বকর্ম ও অ-প্রাতিষ্ঠানিক কর্মী)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এই উপজেলায় ১৬ জন প্রধান মন্ত্রীর সর্বজনীন পেনশন স্কিমের আওতা ভুক্ত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে সকলের এই পেনশনের আওতায় আসা উচিৎ। সকলের সহযোগীতার মাধ্যমে এই উপজেলার জন সাধারণকে উদ্বুদ্ধ করণের মাধ্যমে পেনশন স্কিমে অর্ন্তভুক্ত হওয়ার আহব্বান জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

অভাবকে হারিয়ে রায়গঞ্জের রনির বিসিএস জয়, প্রশাসন ক্যাডারে ১০৭তম মেধাক্রমে সুপারিশ

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা

নড়াইলে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি