ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাতাসে দুর্গন্ধ, ডোবায় মিলল মরদেহ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ৪:৩৭

নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয় লোকজন নিহতের (৫২) পরিচয় জানাতে পারেনি।  সোমবার (৮এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আব্দুস সামাদ মল্লিক এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা। নিহত ব্যক্তির পরনে প্যান্ট-শার্ট ছিল। শরীরে পচন ধরে চামড়া খসে পড়ছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে তার মৃত্যু হয়।  

এসআই মো.আব্দুস সামাদ মল্লিক আরও বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পৌনে ৩টার দিকে পুলিশ মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। প্রাথমিক ভাবে নিহত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ আছে কিনা তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।   

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে এলজিইডি’র প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশ টেন্ডার হওয়া ব্রিজ না করে ৫০ লাখ টাকা উত্তোলন

মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা খোকন বালার পদত্যাগ

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ

ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক

পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন