ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সম্পাদককে প্রাণ নাশের হুমকি

এলজিইডিতে তৃতীয় শ্রেণির কর্মচারী বাবুর সন্ত্রাসী কর্মকাণ্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৪-২০২৪ দুপুর ২:১৪

এলজিইডিতে তৃতীয় শ্রেণির কর্মচারী বাবুর সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে এবার সম্পাদককে দিয়েছে প্রাণ নাশের হুমকি। দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের শীর্ষ প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এখন তৃতীয় শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম (বাবু) অফিস  সহকারী কাম কম্পিউটার অপারেটরের নেতৃত্বে প্রকাশ্যে চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড। একজন তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও এলজিইডিতে সব ব্যাপারে তার আধিপত্য বিরজমান। এলজিইডিতে নিয়োগ বদলী ঠিকাদারীসহ নানা কাজে তার আধিপত্য দেখা গেছে।

সে এখন আরডিসি ভবন (এলজিইডিতে) আলিশান অফিস নিয়ে দেদারছে করছে তদবীর বাণিজ্য। কর্মচারী হয়েও ব্যবহার করে এলজিইডির দামি গাড়ী। বছরের পর বছর সে এলজিইডিতে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ বণে গেছে। খোদ অফিসাররা জানিয়েছেন, তার কথামত কাজ না করলে তাদের বিভিন্নভাবে হয়রানী করা হয়। নিয়োগ বদলী বাণিজ্য, ঠিকাদার তার ইচ্ছেমত হতে হবে, না হলে অফিসারদের অপমান অপদস্থ ও গালাগালী ও হুমকী-ধামকী দেওয়া হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ বাবুকে এলজিইডির গাড়ী ব্যবহার করতে দিয়েছিল যা বর্তমানে বহাল আছে সামন্য প্রকল্প কর্মচারীর কাছে। যিনি ২০১২-১৩ সালে চাকুরীতে যোগদান করেছিল। সোমবার সকালে দৈনিক সকালের সময়ের সম্পাদক পেশাগত কাজে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (এডমিন) জামাল উদ্দীনের রুমে বসে থাকা অবস্থায় শহিদুল ইসলাম বাবু হঠাৎ দৈনিক সকালের সময় সম্পাদককে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণ নাশের হুমকি দেয়। এ সময় সে এলজিইডিতে কোন সাংবাদিককে ঢুকতে দেবে না বলে গালাগালি করতে থাকে। একজন কর্মচারী হয়ে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সকল সাংবাদিকদের ব্যথিত করেছে এবং এ ব্যাপারে প্রধান প্রকৌশলী আলী আকতার সাহেবের নিকট বিচার চাইলে তিনি তার পক্ষে ক্ষমা চাওয়াকে রহস্য বলে মনে করেছেন সাংবাদিক ও বিভিন্ন পত্রিকার সম্পাদকগণ। এ ব্যাপারে শেরেবাংলা নগর থানা অফিসার্স ইনচার্জের নিকট জিডি করতে গেলে তিনি বলেন, আগে দেখেন চীফ ইঞ্জিনিয়ার কি করেন, না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য জাতীয় সংবাদপত্র পরিষদের (জেএসপি) মহাসচিব ইদ্রিস আলী নান্টু বলেন, যেহেতু আমাদের নেতা জাতীয় সংবাদপত্র পরিষদের সম্মানীত সভাপতি দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিমের সঙ্গে। তাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রাণ নাশের হুমকিতে প্রধান প্রকৌশলী বিচার না করলে আমরা কঠোর আন্দোলনে যাব। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল