লালমনিরহাটের হাতীবান্ধায় ৩ পদে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামী -স্ত্রী সহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
সোমবার দিন ব্যাপি প্রার্থীরা শোডাউন করে নির্বাচন অফিসে মনোনয়ন জমা প্রদান করেন।
উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে, হাতীবান্ধায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ৩ জন সহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে।
এদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান সাতা, ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, শাহানা ফেরদৌসী সিমা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মঞ্জু, এস এম শামসুজ্জামান সেলিম, আলা উদ্দিন মিয়া, বাপ্পি শোয়েব আহমেদ, সাবেরুল ইসলাম চঞ্চল, জুয়েল ইসলাম, দুলাল চন্দ্র রায় ও আনোয়ার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে মাকতুফা ওয়াসিম বেলী,শারমিন সুলতানা সাথি, ও নাসরিন বেগম।
সোমবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার রাসেদ খান সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied