সাঁথিয়া রাজাপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত
পাবনা সাঁথিয়া উপজেলার ক্ষেতুপারা ইউনিয়নের রাজাপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সাঁথিয়া রাজাপুর রেল স্টেশন চত্বরে পদ্মা এগ্রো স্প্রেয়ার্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলীমের সভাপতিত্বে ঘোড়া দৌড় প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতি জরুরী। আর ঘোড়া দৌড় প্রতিযোগীতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি প্রতিযোগীতা। এই প্রতিযোগীতাকে টিকেয়ে রাখতে আমরা সর্বাত্বক চেষ্টা করবো।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিন্চু সহ স্থানীয় আওয়ামী লীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঘোড়া দৌড় প্রতিযোগীতায় প্রথম হয়েছে ঘোড়া ইংল্যান্ড ভাঙ্গুড়া, পাবনা ও ২য় হয়েছে ঘোড়া মায়ের দোয়া রামকান্তপুর পাবনা, ৩য় হয়েছে ঘোড়া আট ভাইয়ের মায়া, ঢাকা।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied