রাজশাহী জেলা আওয়ামী লীগের মুজিবনগর দিবস পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে ১৭ এপ্রিল (বুধবার) সকালে সংগঠনটির পক্ষ থেকে রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যড. ইবরাহিম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এর পর নেতাকর্মীরা র্যালির আয়োজন করে। র্যালি শেষে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। পরে রাণী বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি এসএম একরামুল হক, সহ সভাপতি এ্যড. ইবরাহিম হোসেন ও জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদ ও আব্দুস সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক পিনু মোল্লা, আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা, যুব মহিলা লীগের সভাপতি নারগিস শেলী, মৎস লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য গোলাম ফারুক সহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি
হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা