ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিয়ের প্রতিশ্রুতিতে বাগদান: অস্বীকার করে পাত্র করলেন দ্বিতীয় বিয়ে


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ১:১৫

দীর্ঘ দুই বছর প্রেমের পর গড়ে উঠে শারীরিক সম্পর্ক। এরপর প্রেমিকের কথামতো গত মাসের ৯ মে পাত্রের বাড়িতে অবস্থান করেন কলেজছাত্রী। সেসময় গ্রামের মানুষ জানাজানি করে নাকফুল পড়িয়ে বাগদান করে পাত্র পক্ষ। কথা ছিল দুই মাসের মধ্যে কাবিন পড়িয়ে ঘরে তুলে নেবেন। কিন্তু গোপনে অন্যত্র বিয়ে করেছেন প্রেমিক সাকিবুল। এখন লজ্জায় মুখ দেখাতে পারছেন না ওই কলেজছাত্রী।

কলেজ পড়ুয়া তরুনীর সাথে এক যুবকের দুবছর ধরে প্রেমের সম্পর্ক। এর সুত্রধরে দুজনে একান্তে কাটিয়েছে সময়। হঠাৎ যুবকের অন্যত্র পাত্রী খোঁজার সংবাদে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে তরুণী।

গ্রাম্য বৈঠকে উভয় পক্ষের লিখিত সম্মতিতে দু-মাস পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইঙ্গেজমেন্টও করানো হয়। সম্প্রতি যুবক নিকটবর্তী গ্রামে অন্য মেয়েকে বিয়ে করলে আরও একবার প্রতারিত হয় ওই তরুণী। বাধ্য হয়ে ওই প্রেমিকের বাড়িতে পুনরায় অনশন ওই শিক্ষার্থী।

এমন ঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা বাহাদুর পাড়া গ্রামে। প্রেমিক সাকিবুল ইসলাম (২২) ওই এলাকার মৃত ওহাব মোল্লার ছোট ছেলে। তরুণী স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় গা-ঢাকা দিয়েছে শাকিব।

ভুক্তোভোগী ওই শিক্ষার্থী জানা- দু’বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিব তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এখন অন্যত্র বিয়ের সংবাদে স্ত্রীর স্বীকৃতিতে তিনি অনশন করছেন।

স্থানীয়রা জানান- গত ৯ মার্চ গ্রাম্য শালিস বৈঠকে দু-মাসপর বিয়ের প্রতিশ্রুতি দেয় শাকিবের পরিবার। কিন্তু তারা শুনেছেন শাকিব অন্যত্র বিয়ে করেছেন। মেয়েটি এখন কোথায় যাবে? তারা শাকিবের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

শাকিবের বড় ভাই হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ১১ এপ্রিল শাকিব বিয়ে করে শশুর বাড়িতে অবস্থান করছেন। অনশনের বিষয়টি তারা সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন।

ভুক্তোভোগী ওই তরুনীর পিতা সাকাত প্রামানিক বলেন- গ্রাম্য বৈঠক ও উভয় পরিবারের সম্মতিতে তার মেয়েকে নাকফুল পরিয়ে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়ে শাকিব অন্যত্র বিয়ে করেছে। এমন প্রতারকের তিনি আইনানুগ বিচার দাবী করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন জানান- লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ