ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কপিল-ধোনিদের কাতারে কোহলি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ১১:৫৯

ক্রিকেটের মক্কায় জয়, তাও আবার দারুণ লড়াইয়ের পর, দারুণ অনিশ্চয়তার শেষে। এমন এক জয়ের পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের এই জয়ে ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে না পারলেও নিজের অধিনায়কত্ব দিয়ে কোহলি যেন জানান দিলেন, নিজের পারফর্ম্যান্স খারাপ হলেও তিনি একেবারেই ব্যর্থ নন।

এমন এক জয়ের পর ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডস তাকে এক কাতারে নিয়ে এসেছে ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব আর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। নিয়ে আসারই কথা অবশ্য। বিশ্বকাপজয় ছাড়াও দুই অধিনায়কের আরেক কীর্তি ছিল লর্ডসের মাটিতে টেস্ট জেতার।

দুই পূর্বসূরীর সেই কীর্তিতেই এবার ভাগ বসিয়েছেন অধিনায়ক কোহলি। সেই কৃতিত্বের সুবাদেই লর্ডসের কাছ থেকে শুভেচ্ছা পান কোহলি, যেখানে তাকে বসিয়ে দেওয়া হয় দুই কিংবদন্তির কাতারে। লর্ডসের টুইটারে কপিল ও ধোনির সঙ্গে তার ছবি দিয়ে লেখা হয়, ‘কিংবদন্তিদের সঙ্গে। ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে লর্ডসে টেস্ট জিতলেন বিরাট কোহলী।’

লর্ডসে অসামান্য এই জয়ের ফলে অস্ট্রেলিয়ার পর একই বছরে ইংল্যান্ডের মাটিতেও টেস্ট সিরিজ জয়ের দারুণ সুযোগ চলে এসেছে ভারতের সামনে। সেই লক্ষ্যে এবার ভারতের মিশন লিডস জয়ের। ইংলিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে এখানেই লড়বেন কোহলিরা। সেই টেস্ট মাঠে গড়াবে ২৫ আগস্ট থেকে। 

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি