ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

তারাগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ৪:০

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  (১৮ এপ্রিল ) সকালে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)'র সহযোগিতায় প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্থানীয় সাংসদ রংপুর-২ আবুল কালাম মো: ডিউক চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম,কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন,ওসি(তদন্ত) জহুরুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন প্রমুখ। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম । 
এর আগে গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সকল জেলা উপজেলা পর্যায়ে একযোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন ঘোষণা করেন। 

আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ  প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে শ্রেষ্ঠ খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক খামারি,প্রাণী পল্লী চিকিৎসক ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন

‎কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি

মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক