ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে কৃষি বিভাগের প্রদর্শনীর উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ৪:১০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি বিভাগের প্রদর্শনীর উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলাহাট অফিসের পক্ষ থেকে এই উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) মীর আল মুনসুর সোয়াইবের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ বিভিন্ন এলাকার সুফলভোগীরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী বলেন,  বাংলাদেশে মসলা ফসলের মধ্যে আদা ও হলুদের উৎপাদন চাহিদার তুলনায় বেশ কম। তাই মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আম বা বিভিন্ন ফল বাগান, বসতবাড়ির আশেপাশের ছায়াযুক্ত পতিত জায়গায় আদা ও হলুদের চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বস্তায় আদা চাষ একটি নতুন প্রযুক্তি এবং এ প্রক্রিয়ায় আদা চাষ সহজ ও লাভজনক। তারই অংশ হিসেবে এবছর আমরা ৬০ জন কৃষকের মাঝে প্রতিজন ৫০০ টি করে বস্তা, ১৫ কেজি করে আদার উন্নত জাতের বীজ, ৫০ কেজি জৈবসার, বিভিন্ন প্রকার রাসায়নিক সার,  প্রয়োজনীয় অন্যান্য উপকরণ ও বালাইনাশক বিতরণ করেছি। এবছর ভোলাহাট উপজেলায় ৩০ হাজার বস্তায় প্রদর্শনী হিসেবে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে আরও ৪০ হাজার সহ মোট ৭০ হাজার বস্তায় আদা চাষ হবে বলে আশা করছি। আদার পারিবারিক চাহিদা পূরণের জন্য সকলকে ১০ টি বা ২০ টি বস্তায় আদা চাষ করার আহ্বান জানচ্ছি। আশা করছি আগামী ২ বছরের মধ্যে আমরা আদার উৎপাদন বাড়িয়ে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারব বলে আশা প্রকাশ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়