ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ৪:১৮

“প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে গুরুদাসপুর উপজেলা প্রাাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুরে প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ফিতা কেটে ওই প্রদর্শনী মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে অতিথিবৃন্দরা বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলগুলো ঘুরে দেখেন। এসময় পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মোলায় ৩ ক্যাটাগরীতে ৪০টি ষ্টলে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, দুম্বা, কবুতর, খরগোশ, পাখি, হাঁস-মুরগীসহ বিভিন্ন প্রজাতির গৃহপালিত পশু পাখি  স্থান পেয়েছে।

এসময় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বেকার যুবকদের চাকরির পিছনে না ঘুরে গবাদী পশু-পাখি পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হওয়ার আহবান জানান। পশু পালনে সরকার টাকার ব্যবস্থা করবে বলেও তিনি ঘোষনা দেন। 

প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন- উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নিরাপদ আমিষ সরবারহ নিশ্চিত করা, দুধ, ডিম, মাংস, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টিকরা, পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা ও ছোট খামারীদের প্রতিকুল পরিবেশ মোকাবেলা করার বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। প্রদর্শনী শেষে সেরা ৩ খামারীকে পুরস্কৃত ও অন্যান্য খামারিদের নগদ অর্থ প্রদাণ করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির