ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৮-৪-২০২৪ বিকাল ৫:১৭

"প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ভাবে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে টেলি কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত ভাষণদান করে দেশব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 

এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও এলডিডিপি'র সহযোগিতায় এইদিনে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ওই মাঠে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, আ'লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি সোহেল রানা, জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক আবু তাহের, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।  

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতা,শিক্ষক, খামারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

স্বাগত বক্তব্য দেন- প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশোন্নয়ন ভিত্তিক ভাষণের ভূয়সী প্রশংসা করেন। এইসাথে তিনি প্রাণিসম্পদ প্রদর্শনীর এ আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে এর সফলতা কামনা করেন। প্রদর্শনীতে প্রায় ৩৫টি বিভিন্ন গবাদি পশুর স্টল স্থান পেয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির