ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দক্ষিনখানে ঈদের ছুটিতে ৫টি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৯-৪-২০২৪ দুপুর ৪:৮

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর দক্ষিণখান আজমপুর কাঁচাবাজার, জামতলা এলাকার সূর্য মহল বাড়ির ৫টি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দক্ষিনখান থানায় ওই ভবনের ভুক্তভোগী মোঃ মাসুদ আলম সবার পক্ষে দক্ষিণখান থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা নং ৪৫৭ / ৩৮০ পেনাল কোড।

 মাসুদ আলম বলেন, আমিসহ আমার প্রতিবেশী উক্ত ফ্ল্যাট সমূহের বাসিন্দারা ঈদুল ফিতরের ছুটির নিজ গ্রামের বাড়িতে বেড়াতে গেলে আমাদের উপরোক্ত চারটি ফ্লাটের বাসা হইতে ০৮/০৪/২০২৪ তারিখ হইতে ইং ১৫/৪/২০২৪ এর মধ্যে যেকোনো সময় অজ্ঞতা নামা চোর বা চোরেরা ফ্ল্যাটের সমূহের গ্রিল কেটে বাসা সমূহের মধ্যে প্রবেশ করে সর্বমোট ১১ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক দাম ১১ লক্ষ টাকা, তিনটি ডায়মন্ডের আংটি মূল্য আনুমানিক ১,৩৫,০০০/ টাকা, একটি ল্যাপটপ যার মূল্য ৬০ হাজার টাকা, এবং নগদ ১৩,৭২,৪২০/ টাকা চুরি করে নিয়ে যায়। আমার বাসা চারপাশের সর্বমোট ৩২ টি সিসি ক্যামেরা আছে এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড থাকার পরও উক্ত ঘটনা আমরা ভীত রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ, দুষ্কৃতিকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় যেন নিয়ে আসা হয়। 

দক্ষিনখান থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল বাশার বলেন, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এর সাথে জড়িত সকলকে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার