ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ২১তম বৈশাখী মেলার উদ্বোধন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২০-৪-২০২৪ দুপুর ২:২১

কুড়িগ্রামের উলিপুরে ১০ দিনব্যাপী ২১তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে উলিপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুপান্থ’র আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা, তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপান্থের সভাপতি মঞ্জুরুল সরদার বাবু, আওয়ামীলীগ নেতা নিমাই কুমার সিংহ প্রমুখ।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুপান্থ’র সাধারণ সম্পাদক বাবু দেব জানান, ১০ দিন বৈশাখী মেলায় থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সন্ধ্যায় জারি-সারি, ভাওয়াইয়া ও পল্লীগীতির আসর। এছাড়া শিশুদের চিত্তবিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন খেলাধুলার বিভিন্ন উপকরণ রয়েছে। মেলায় ২৫ টি রকমারি স্টল স্থান পেয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির