চৌগাছায় ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন
স্ত্রীর কাছে বিদেশ থেকে পাঠানো টাকা হাতিয়ে নিতে পরিকল্পিতভাবে প্রতারাণা করেছে চৌগাছা বাজারের ইলেট্রিক ব্যবসায়ী লিপু খান জীবন। শুধু তাই নয় আমার স্ত্রীকেও ফুসলিয়ে নিয়ে গেছে। সাত বছরের সন্ত্রানটিও মাকে না পেয়ে কষ্টে আছে। টাকা ও স্ত্রীর বিষয়ে বেশী জানাজানি করলে জীবন নাশের হুমকি দেয়া হচ্ছে। একই সাথে প্রশাসনের লোকজন দিয়ে আরো বড় ক্ষতি করা হবে বলেও শাষানো হচ্ছে। শনিবার সকালে এমন অভিযোগ এনে প্রেসক্লাব চৌগাছার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী প্রবাসি ও ছোট দিঘড়ী গ্রামের আমিনুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, চৌগাছা বাজারের ইলেট্রিক ব্যবসায়ী লিপু খান জীবন একজন মস্তবড় প্রতারক। ওই প্রতারক আমার সংসার শেষ করে দিয়েছে। তিনি বলেন গত ১০ বছর পূর্বে উপজেলার তজবিজপুর গ্রামের জুমার আলী মেয়ে শাহানাজ খাতুনের সাথে আমার আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে আমাদের উভয়ের দাম্পত্য জীবন বেশ ভালো ছিল। আমার ১টি ৭ বছরের ছেলে সন্তান আছে।
তিনি বলেন, পরিবারে আর্থিক সংকট মোকাবেলার কারণে আমি ২০১৭ সালে মালায়েশিয়া যায়। সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি টাকা উপার্জন করি।
আমার স্ত্রী বিশ্বস্ত হওয়ায় আমার উপার্জিত টাকা স্ত্রী শাহানাজের কাছে পাঠাতে থাকি। ৭ বছরে প্রায় ৫৪ লাখ টাকা আমি পাঠায়। এই টাকার মধ্যে পরিবারে যাবতীয় সংসার চালানোর পরেও আমার স্ত্রীর কাছে ১৫ লাখ টাকা অবশিষ্ট ছিল। এছাড়া প্রবাসে থাকাকালীন আমার স্ত্রীকে এক জোড়া স্বর্ণের হাতের রুলী, একটি নেকলেস, এক জোড়া স্বর্ণের কানের দুল, ২টি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন দিই। যার আনুমানিক মূল্য ৩ লাখ বিশ হাজার টাকা।
তিনি আরো বলেন, পরিবারের জিনিসপত্র কেনার সূত্র ধরে আমার স্ত্রীর সাথে হুদো হাজীপুর গ্রামের হাসেম খানের ছেলে চৌগাছা বাজারের ব্যবসায়ী লিপু খান জীবনের সাথে পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরেই বিদেশী টাকার কথা জেনে যায় প্রতারক লিপু খান জীবন। মূলতঃ আমার পাঠানো টাকা হাতিয়ে নেবার জন্য আমার স্ত্রীকে ফাঁদে ফেলে ও ফুসলিয়ে চক্রান্ত শুরু করে। এরপর ব্যবসায় মালামাল তোলার নাম করে ধীরেধীরে কৌশলে সমুদয় টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক।
একপর্যায় ভূয়া কাগজপত্রের মাধ্যমে আমার স্ত্রীকে তালাক দেয়। এরপর গত ১০ মাস পূর্বে আমার স্ত্রীকে বিবাহ করে। কিন্তু তালাক ও বিয়ের কোন সত্যতা নেই। যে কাগজপত্র আছে তার সাথে তালাকনামা ও বিয়ের কাগজপত্রের কোন মিল নেই। আমার স্ত্রীর জীবনও হুমকির মুখে। তাকে বাধ্য করা হয়েছে।
তিনি বলেন, এই বিষয়টি লিখিতভাবে থানা পুলিশকে জানানো হয়েছে। তারপরও কোন সমাধান হয়নি। শুধু তাই নয় এই প্রতারক ইতোপূর্বে আরো ৪টি মেয়ের জীবন নষ্ট করেছে। সে নিজেকে বিভিন্ন স্থানে প্রসাশনের লোক বলে পরিচয় দিয়ে থাকে। এ্যাপসের মাধ্যমে নিজের কণ্ঠ পরিবর্তন করে প্রশাসনের লোক পরিচয় দিয়ে হুমকি ধামকি দেয়। এছাড়া বিভিন্ন সন্ত্রাসীদের দিয়ে ভীতির পরিবেশ তৈরি করছে। ফলে আমি জীবনের নিরাপত্তাহীনতায় আছি। এ সময় তিনি স্ত্রী ও টাকা ফিরে পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এলাকার লোকজন ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ
মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়
দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ
মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে
নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার
অবশেষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ
ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড
পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ
Link Copied