৯৯ স্পোর্টস ক্লাব লিঃ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
৯৯ স্পোর্টস ক্লাব লিঃ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল খিলক্ষেত লেকসিটি মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৯৯ এফসি বাউল কুষ্টিয়া ট্রাইবেকারে ৯৯ এস,সিকে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উক্ত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর মাহফুজুর রহমান(অব:) এছাড়াও উপস্থিত ছিলেন, ৯৯ স্পোর্টস ক্লাব লিঃ পরিচালনা বোর্ডের সদস্য ক্যাপ্টেন আব্দুর রহমান হিমেল, আলাউল কবির (ডেপুটি সেক্রেটারি প্রশাসন মন্ত্রণালয়), ক্যাপ্টেন সাদ বিন কামাল, ডক্টর আমিরুল ইসলাম, মাহমুদ সানি (এক্সেকিউটিভ ডিরেক্টর, ভাইয়া গ্রুপ), রনি বিডি (চিটাগং শিপিং), আলী পাটওয়ারী, সাজ্জাদ রনি, সাইফুল তানিম, জিয়াউর রহমান, ওবায়দুল ইসলাম, মঞ্জুর মোরশেদ,মহিউদ্দিন হানিফসহ ৯৯ ব্যাচের আরো অনেকে।
অনুষ্ঠান শেষে ৯৯ স্পোর্টস ক্লাব লিঃ পরিচালনা বোর্ডের সদস্য ক্যাপ্টেন আব্দুর রহমান হিমেল জানান,ইতিমধ্যে ক্লাবটি নিজস্ব ব্যবস্থাপনায় নিজেদের মাঠ তৈরির কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। সুদূর ভবিষ্যতে খেলাধুলার আরও ভালো কিছু উপহার দিবে ৯৯ বন্ধুদের। তিনি উক্ত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতার জন্য সব বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত টুর্নামেন্টে এসএসসি ৯৯ ব্যাচের ৬টি দল অংশগ্রহণ করেন
এমএসএম / এমএসএম
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!
Link Copied