ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বদলীর আদেশ ঠেকাতে জারিকারক বাবুলের লাখ টাকার মিশন


শাহেদ ফেরদৌস হিরু photo শাহেদ ফেরদৌস হিরু
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ২:২২

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের জারিকারক বাবুল কান্তি নাথের বদলি আদেশের বিশ দিন পার হলেও বাস্তবায়ন হচ্ছে না সরকারি আদেশ। এ নিয়ে অনেকেই বলছে জারিকারকের চেয়ারে কী মধু যে সে সরকারি আদেশ পালনে অনীহা দেখিয়ে স্বপদে রয়ে গেছেন বহাল তবিয়তে। 

জানা গেছে, গত ১ এপ্রিল চট্টগ্রাম নেজারত শাখার ডেপুটি কালেক্টর হুছাইন মোহাম্মদ স্বাক্ষরও একটি আদেশে জারিকারক বাবুল কান্তি নাথকে মিরসরাই উপজেলা নির্বাহী কার্যালয়ে বদলী করা হয়। তবে বদলীর আদেশের বিশ কার্যদিবস পার হলেও কর্মস্থল ত্যাগ না করায় উপজেলা প্রশাসনের ভেতরে বাইরে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অবৈধভাবে প্রভাব বিস্তার করতে বদলির আদেশ ফাইল বন্দি রেখে এখনও স্বপদে বহাল আছেন বলেও অভিযোগ উঠেছে। 

এছাড়াও বদলীর আদেশ ঠেকাতে মোটা অংকের টাকা নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলেও জানিয়েছেন একটি বিশ্বস্ত সূত্র। বদলী ঠেকাতে ইতিমধ্যে কয়েক লাখ টাকা খরচও করেছেন বলে জানান এই সূত্র।এর আগে তার বিরুদ্ধে ইউএনও এর নামে মাসিক মাসোহারা আদায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত দেন কয়েকজন ভূক্তভোগী।

একাধিক ভূক্তভোগী জানান, উপজেলা নির্বাহী কার্যালয়ের জারিকারক বাবুল কান্তি নাথ ইউএনও'র মাধ্যমে অভিযানের ভয় দেখিয়ে বালু উত্তোলন চক্র, ভূমিদস্যু সিন্ডিকেট, অবৈধ ইটভাটার মালিক, ডাম্পার মালিক ও স্ক্যাবেটর মালিকদের কাছ থেকে নিয়মিত টাকা আদায়ের অত্যাচারে অতিষ্ঠ বলে জানান ভূক্তভোগীরা।

অভিযোগে উল্লেখ করা হয়, বাবুল কান্তি নাথ নিজ উপজেলায় এক যুগেরও বেশি সময় কর্মরত থাকার সুযোগকে কাজে লাগিয়ে ইউএনও'র মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা ও মামলার ভয় দেখিয়ে ইটভাটা, ডাম্পার মালিক, স্ক্যাবেটর মালিক, বালু উত্তোলন সিন্ডিকেট ও ভূমিদস্যু চক্রের কাছ থেকে কয়েক বছরে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। আর এই টাকায় নিজ গ্রামে নামে বেনামে কিনেছেন কোটি টাকার জমি। অর্ধকোটি টাকায় করেছেন বাড়ি। কিনেছেন দুইটি স্ক্যাবেটর ও দুইটি ডাম্পার। 

এ বিষয়ে জানতে চাইলে জারিকারক বাবুল কান্তি নাথ বলেন, বদলী আদেশ আসার পরেও না ছাড়ার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ ভালো জানবেন। তাদের সাথে কথা বললে বিষয়টি বুঝতে পারবেন।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইনামুল হাসান জানান, উপজেলা নির্বাহী কার্যালয়ে নতুন জারিকারকের পদায়ন না হওয়ায় তিনি এখনো বহাল আছেন। তবে খুব শীগ্রই তাকে বদলী করা হবে বলে জানান তিনি।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বদলির পরেও স্বপদে থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন