ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ৪:৩৩

"প্রাণি সম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোওয়ার উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: আমির হোসেন এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ, কবিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, মৎস্য কর্মকর্তা মাসুমা জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আগত খামারিবৃন্দ’সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রদর্শনীতে অংশগ্রহণ করা খামারিদের মধ্যে সার্টিফিকেট ও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত