ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ডায়রিয়া আক্রান্ত ১জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬ জন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২২-৪-২০২৪ বিকাল ৫:৪০
গরমে প্রকট আকার ধারন করেছে ডায়রিয়া। গত ২৪ ঘন্টায় পটুয়াখালী জেলায়  ১১৬ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে  বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কলাপাড়া উপজেলায় ১জন ডায়রিয়া আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। মৃত সত্তার ফারাজী (৮০)  উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামের বাসিন্দা ছিলেন।
মৃতের স্বজনরা জানান, বেশ কয়েকদিন আগে ওই বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হয়। এছাড়া তার কিডনিতেও সমস্যা ছিলো। স্থানীয় ফার্মেসিতে ঔষধ খাওয়ানোর পরে আজ সকালে কলাপাড়ার একটি ক্লিনিকে চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তানজিলা হাসির তৃষা জানান, ওই বৃদ্ধকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি ডায়রিয়ার আক্রান্ত ছিলেন এবং তার কিডনি ড্যামেজ ছিলো।
এদিকে তিল ধারনের ঠাঁই নেই হাসপাতালগুলোতে। ধারন ক্ষমতার বাইরে বাড়তি রোগীদের সামাল দিতে নাজেহাল অবস্থা কর্তৃপক্ষের। পর্যাপ্ত স্যালাইন, ঔষধ মজুদ থাকলেও বেড স্বল্পতার কারনে একই বেডে ২ থেকে তিন জন শিশুদের রাখা হচ্ছে। এছাড়া মেঝেতে ও বারান্দায় স্থান দিতে হচ্ছে রোগীদের। শুধু তাই নয় টয়লেট সংকটে সৃস্টি হচ্ছে জটিলতা।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩