ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে লোহাগাড়া ইউএনওর মতবিনিময়


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ২৩-৪-২০২৪ দুপুর ৩:৩১

চট্টগ্রামের লোহাগাড়া সাংবাদিক সমিতির নবগঠিত  নেতৃবৃন্দের সাথে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছানের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

২৩ এপ্রিল, মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় ও  সৌজন্য সাক্ষাতে  উপস্থিত ছিলেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,  লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি মাওলানা আবদুল জব্বার ফিরোজ, সহ-সভাপতি  রায়হান সিকদার, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদি, দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব, কার্যনির্বাহী সদস্য তাহমিদ কাউছার ও তৌহিদুল ইসলাম কায়রু।

ইউএনও মুুহাম্মদ ইনামুল হাছান বলেন সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। সাংবাদিকরা এদেশের উন্নয়নে সব সময় কাজ করেছেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সমাজের অন্যায়- অনিয়ম চিত্রগুলোকে  তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনময় গুলোকেও সংবাদে তুলে ধরার জন্য তিনি সাংবাদিক নেতৃবৃন্দকে আহবান জানান।

মতবিনিময় শেষে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে উপহার প্রদান করেন ও  লোহাগাড়া সাংবাদিক সমিতির যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান