ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আক্কেলপুর হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৩-৪-২০২৪ দুপুর ৩:৫২

জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশনে অবস্থানরত অজ্ঞাত এক অসুস্থ্য বৃদ্ধাকে থানা পুলিশের সহায়তায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়, পরে চিকিৎসাধী অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পরিচয় সনাক্ত করতে পিবিআই এর সহায়তা চেয়েছে থানা পুলিশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় তিনি নিজেই জানিয়েছিলেন, রাজশাহী কোর্ট এলাকায় তিনি থাকতেন। তিনি পবা উপজেলার গোলায় গ্রামের কফিল উদ্দিনের মেয়ে আয়েশা (৬০)। তার কোন আত্মীয়-স্বজন নেই। এক মেয়ে ছিল সেও মারা গেছে। তাকে একজন বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তিনি আক্কেলপুরে এসেছিলেন।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে ট্রেন যোগে এসে আক্কেলপুর রেল স্টেশনে নামেন। তিনি স্টেশনের বিশ্রামাগারের বারান্দায় শুয়ে থাকতেন। সোমবার বিকালে হঠাৎ সে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় বেকারী ব্যবসায়ী এরফান আলী এগিয়ে আসেন। তিনি সাথে সাথে জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু বরণ করেন। স্থানীয় অনেকের ধারণা তার মানসিকও সমস্যা ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাকছুদুর আকন্দ সানি বলেন, বৃদ্ধাটি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার সারা শরীর ফুলে গিয়েছিল। এরফান আলী নামের এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন। আজ সকালে চিকিৎসা চলাকালে তিনি মারা যান।
বেকারী ব্যবসায়ী এরফান আলী বলেন, বৃদ্ধা গত তিন দিন থেকে জরাজীর্ণ অবস্থায় প্লাটফর্মের বিশ্রামাগারের বারান্দয় অসুস্থ্য অবস্থায় থাকতেন। তাকে কেউ সহায়তা করেনি। সোমবার সে গুরুতর অসুস্থ্য হলে পুলিশের সহায়তায় তাকে হাসপালে নিলে মঙ্গলবার সে মারা যায়। তিনি সহায় সম্বলহীন অসহায় এক নারী। 
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন বলেন, বৃদ্ধার দেওয়া তথ্য অনুসারে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় সনাক্ত করার জন্য পিবিআইকে জানানো হয়েছে। তার কোন আত্মীয়-স্বজন না পাওয়া গেলে সরকারি কবরস্থানে তাকে দাফন করা হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ