ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কামারখন্দে জমি নিয়ে দ্বন্দ্ব, ঢাকায় অফিসে থেকেও মামলার আসামী ওয়ারেসুর


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ২৩-৪-২০২৪ দুপুর ৪:৩৩

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ঢাকায় চাকরিরত ওয়ারেসুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
জানা যায়, কামারখন্দ উপজেলার নান্দিনা গ্রামের মনি মিয়ার মেয়ে বাদী হয়ে গত ৯ এপ্রিল মোকাম নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত ”গ” অঞ্চল সিরাজগঞ্জে বিবাদী ১। আবুল কালাম আজাদ, ২। ওয়ারেসুর রহমান, ৩। আশরাফুল ইসলাম, সর্বপিতা মৃত আব্দুল মোতালেব ভুইয়া। ৪। আব্দুল্লাহ আল মাসুদ, পিতা- আবুল কালাম আজাদ, সর্ব উপজেলার নান্দিনা কামালিয়া’র নামে মামলা দায়ের করেন।

মামলায় বাদী উল্ল্যেখ করেন, গত ৬ এপ্রিল শনিবার বিকেলে বিবাদীগন জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাদীকে মারপিট ও হত্যার হুমকি প্রদান করা করেন।

মামলার ১নং স্বাক্ষী আব্দুল হাকিম ভুইয়া জানান, ওয়ারেসুর রহমান ঢাকায় একটি কোম্পানিতে চাকরী করেন। তার নামে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে যা মোটেও ঠিক হয়নি। মারপিটের ঘটনা আমার সামনে হয়নি। 

মামলার ২নং স্বাক্ষী শহিদুল ইসলাম জানান,  আমি ৬ এপ্রিল এলাকায় ছিলাম না অহেতুক আমাকে স্বাক্ষী করা হয়েছে। আমি কর্মস্থলে থাকার কারণে ঘটনা বিষয়ে কিছু জানিনা, আমাকে সমাজের চোখে হেয় করার কারনে মিথ্যা সাক্ষী হিসাবে দেওয়া হয়েছে। 

উক্ত মামলার বিষয় নিয়ে মামলার বাদী সুলতানা হাবিবের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেন নাই। 

ওয়ারেসুর রহমান জানান, আমি সুনামধন্য  প্রতিষ্ঠান দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ এর একজন স্থায়ী সদস্য বর্তমানে ডেপুটি ম্যানেজার (ইলেকট্রিক্যাল) পদে প্রধান কার্যালয়ে কর্মরত আছি। আমার কর্মস্থলে উপস্থিতি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হয় গত ৬ এপ্রিল সকাল নয়টায় অফিসে প্রবেশ করি এবং সারাদিন অফিসের কাজে ব্যস্ত ছিলাম। আমার নামে সুলতানা হাবিব মিথ্যা মামলা দিয়ে অহেতুক আমাকে হয়রানি করছে। আমি অবশ্যই এ ব্যাপারে আইনের আজশ্রয় নিবো।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, কারও বিরুদ্ধে মামলা হলে পুলিশ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে। 

এমএসএম / এমএসএম

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন

বিজয়া দশমীতে মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেলিমুজ্জামান এমপির শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ

পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি

আলীকদমে বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

তৃণমূলের রাজনীতি থেকে মগনামার নেতৃত্বের স্বপ্ন নুরুল ইসলামের

কোনাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬