ডিএমপি কোতয়ালী থানার উদ্যোগে পথচারী’দের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরন
২৩ এপ্রিল ২০২৪ ইং মঙ্গলবার বৈশাখের অসহ্য গরমে প্রকৃতিতে যেন গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। এর মধ্যে আজ থেকে আরো ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সব মিলিয়ে প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষদের একটু স্বস্তি দিতে সুপেয় পানির ব্যবস্থা করেছেন মানবিক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
তারাই ধারাবাহিকতায় আজ ২৩ এপ্রিল ২৪ ইং ডিএমপি কোতয়ালী থানার উদ্যোগে কোতয়ালী থানাধীন বিভিন্ন স্থানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রচন্ড গরমে পাঁচ শত পথচারী ও সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি (মিনারেল ওয়াটার) ও ওরস্যালাইন বিতরণ করা হয়।
বিশুদ্ধ খাবার পানি (মিনারেল ওয়াটার) ও ওরস্যালাইন বিতরণের সময় উপস্থিত ছিলেন,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ,মাহফুজুর রহমান মিয়া ও কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)পুলিশ পরিদর্শক (অপারেশন) ও কোতয়ালী থানার অন্যান্য অফিসার ফোর্স।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা