ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক যাত্রা শুরু করলো ক্যাস্পারস্কি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-৪-২০২৪ বিকাল ৫:৩৭

গ্লোবাল সাইবার সিক্যুরিটি এবং ডিজিটাল প্রাইভেসি প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক-এর বিভিন্ন দেশে ব্যবসায়িক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে৷ এই কৌশলগত পদক্ষেপটি এশিয়া প্যাসিফিক-এর উন্নয়নশীল অর্থনীতি, বিশেষ করে এন্টারপ্রাইজ সাইবার সিক্যুরিটি মার্কেটে ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। 

বিশ্বব্যাপি সাইবার হুমকি দিনকেদিন বৃদ্ধির ফলে ক্যাসপারস্কি এবার এশিয়া প্যাসিফিক-এর দেশগুলোয় সাইবার সিক্যুরিটি সল্যুশনস পরিষেবা নিশ্চিতের প্রয়োজনীয়তা লক্ষ্য করছে। এরই ধারাবাহিকতায় এবার উদ্ভাবনী সমাধান ও দক্ষতা প্রদানের মাধ্যমে কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশে ব্যক্তি এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর জন্য সাইবার সিক্যুরিটির ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত প্রতিষ্ঠানটি। 

এ প্রসঙ্গে ক্যাস্পারস্কি’র এশিয়া প্যাসিফিক-এর ব্যবস্থাপনা পরিচালক আদ্রিয়ান হিয়া বলেন, “কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম শুরুর মাধ্যমে আমরা এশিয়া প্যাসিফিক-এর বৃহত্তর সাইবার সেক্টরকে ক্রমবর্ধমান হুমকি থেকে সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর। আমাদের ইন্ডাস্ট্রি-লিডিং উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে ব্যক্তিগত বা ব্যবসায়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এমনকি ন্যাশনাল ডেটা সুরক্ষিত রাখতে একটি সাইবার নিরাপদ পদ্ধতি গঠনে সহায়তা করবো।” 

এশিয়া প্যাসিফিক-এ ক্যাস্পারস্কি’র কার্যক্রম শুরুর মাধ্যমে অর্থ, স্বাস্থ্যসেবা, টেলিযোগাযোগ ইত্যাদি বিভিন্ন খাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের নির্দিষ্ট প্রয়োজন অনুসারে সক্রিয় সাইবার সিক্যুরিটি সল্যুশনগুলো ব্যবহার করতে পারবে। বিভিন্ন ব্যক্তি, এসএমবি ব্যবসা, মাঝারি-বৃহদ এন্টারপ্রাইজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রতিষ্ঠানগুলো ক্যাস্পারস্কি’র বৃহত্তর পোর্টফোলিও থেকে সাইবার সিক্যুরিটি সল্যুশনস গ্রহণের সুযোগ পাবে। 

কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের স্থানীয় চাহিদা মোকাবেলা নিশ্চিতে ক্যাস্পারস্কি হেড অব সেলস হিসেবে স্যাম ইয়ান; এবং প্রি-সেলস ম্যানেজার হিসেবে ফিকডি চ্যুন ও মো: মুশফিকুর রহমান-কে নিযুক্ত করেছে। নতুন এই দলটি সরাসরি ক্যাস্পারস্কি’র দক্ষিণ-পূর্ব এশিয়া’র মহাব্যবস্থাপক ইয়েও সিয়াং টিওং বরাবর রিপোর্ট করবে।  

এ প্রসঙ্গে স্যাম ইয়ান বলেন, “এশিয়া প্যাসিফিক-এর স্থানীয় ব্যবসা ও সংস্থাগুলোকে ক্যাস্পারস্কি’র সাইবার সিক্যুরিটি সল্যুশনস ও পরিষেবা প্রদান করতে এবং কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশে স্থানীয় সাইবার সিক্যুরিটি ইকোসিস্টেম শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারবো বলে আমি আশাবাদী। ইন্ডাস্ট্রি স্টেকহোল্ডার, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, উত্পাদন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে সাইবার সিক্যুরিটি সচেতনতা ও দক্ষতা বিকাশ ও সাইবার ঝুঁকি কমানোই আমাদের লক্ষ্য।”  

কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত ক্যাসপারস্কি’র বৈশ্বিক ও আঞ্চলিক প্রবৃদ্ধির কৌশলের অংশস্বরূপ, যা বিশ্বব্যাপি সংস্থাগুলোর জন্য একটি নির্ভরযোগ্য সাইবার সিক্যুরিটি অংশীদার হিসেবে প্রাতিষ্ঠানিক অবস্থানকে আরও শক্তিশালী করে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.kaspersky.com

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত