সিএসডিকের নির্বাহী পরিচালক এর কেলেংকারী রৌমারী থানায় পাল্টাপাল্টি অভিযোগ
পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হলেন সিএসডিকের নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার। বিচারের প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেলেন তিনি। গতাকাল মঙ্গলবার বিষয়টি ধামাচাপা দিতে থানায় পাল্টাপাল্টি াভিযোগ দায়ের। এনিয়ে এলাকায় ব্যাপক তেলাপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকাল ৩ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামে।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রা ফর স্যোসাল ডেভলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে’র) নামক একটি এনজিও‘র সহকারি পরিচালক প্রয়াত আমির হোসেনের স্ত্রী তাহমিনা আকতার রোকসানার সাথে সিএসডির নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনার দিন আবু হানিফ মাস্টার তাহমিনার ঘরে ঢুকে পড়লে তাহমিনার শ্বাশুরী বিষয়টি অনৈতিক কাজের বিষয়টি টের পেয়ে ঘরের বাহিরে তালা লাগায় এবং হাল্লাচিল্লা করতে থাকে। এসময় আশপাশের ও গ্রামের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় মনিবুর রহমান মামুনসহ কয়েকজন নেতাকর্মীর বিচারের প্রতিশ্রুতি দিয়ে জিম্বায় নিয়ে যান। ঘটনার পর দিন মঙ্গলবার সকাল ৮ টায় বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের এর বাড়িতে শালিস বসার কথা থাকলেও অভিযুক্ত পরিচালক আবু হানিফ উপস্থিত না হয়ে উল্টো তাহমিনাকে বাদী করে শ্বাশুরীসগ ৮ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপর দিকে শ্বাশুরী আমির জান বাদী হয়ে পরিচালক আবু হানিফ মাস্টার ও পুত্রবধু তাহমিনাকে আসামী করে পাল্টা অভিযোগ করেন। পরে উভয় পক্ষের অভিযোগ আমলে নিয়ে একই দিনে রৌমারী থানার তদন্ত কর্মকর্তা এ্সআই জুয়েল আহমেদ ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করছেন বলে জানা গেছে।
প্রয়াত আমিরের স্ত্রী তাহমিনা বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর স্বামীর অর্থ সম্পদ আত্মসাদ করার জন্য পায়তারা করে আসছে এবং আমাকে ঘায়েল করার জন্য মিথ্যা নাটক সাজায়।
অপর দিকে সিএসডিকের নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার বলেন, আমার এনজিও‘র সহর্কর্মী প্রয়াত আমিরের স্ত্রী তাহমিনাকে ছোট বোন হিসাবে খোজ-খবর নিতে যাইতাম।এদিকে আমাকে নিয়ে যে মিথ্যা অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন বানোয়াট ও ভুয়া । আমি রাজনৈতিকভাবে ষড়যন্তের শিকার।
এব্যাপারে রৌমারী থানার ওসি মুশাহেদ খান পাল্টাপাল্টি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন,বিষয়টি এ্সআই জুয়েল আহমেদ ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করছেন সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান