বাংলার প্রকৃতি
বাংলার প্রকৃতি
নূরে জান্নাত রোজা
কখনো নীল আকাশে ভাসে,
সাদা মেঘের ভেলা।
কখনোবা আকাশ জুড়ে,
কালো মেঘ আর বৃষ্টি পড়ার খেলা।
গাছের সবুজ পাতার মাঝে,
বারবার হারিয়ে যাই।
নদীর স্বচ্ছ জলে চোখ রেখে,
নিজেকে খুঁজে পাই।
রোদেলা আকাশ,
কৃষক করে কৃষিকাজ।
মাঠে ফলে ধান রাশি রাশি,
কৃষকের মুখে ফোটে হাসি।
শীতের সময় হারিয়ে যায় চঞ্চলতা,
মনে পড়ে যায় খেজুরের রস,
পিঠা -পায়েসের কথা।
গাছের পাতা যায় ঝরে,
গজায় নতুন পাতা।
পুরোনো বছরের হিসেবে চুকিয়ে
বাঙালি খোলে হালখাতা।
এভাবেই এক ঋতু যায় আরেক ঋতু আসে,
বাংলার মানুষও নতুন রূপে সাজে।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied