ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে বন্যপ্রাণি রক্ষনাবেক্ষনে নির্মিত হচ্ছে বাঘের টিলা


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ২:৪৮

পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণি রক্ষনাবেক্ষনের জন্য ৪টি স্পটে নির্মিত হচ্ছে বাঘের টিলা। প্রাকৃতিক বিপর্যয় বিশেষ করে জলোচ্ছাস হতে বন্যপ্রাণিকুলের জীবন বাচাতে ভুমি থেকে অনেক উঁচু করে মাটি দিয়ে তৈরী হচ্ছে টিলা। সুন্দরবনের বাঘ সংরক্ষণের জন্য গঠিত তহবিল থেকে টিলা তৈরী হচ্ছে সেজন্য বাঘের টিলা নামকরণ করা হয়েছে। 

বনবিভাগ সূত্রমতে, সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনের আয়তন ৬৩হাজার ৬শত বর্গমিটার। সুবিশাল এলাকার মধ্যে পুষ্পকাটি, মান্দারবাড়িয়া, হলদেবুনিয়া ও নোটাবেকী ৪টি স্পর্টে বাঘের টিলা নির্মাণ করা হচ্ছে। প্রতিটি টিলা ভূমি থেকে ৫২ মিটার উঁচু এবং ১২০ মিটার চওড়া। প্রতিটি টিলায় বন্যপ্রাণিকুল মিষ্টি পানি পান করার জন্য ১৮ফুট গভীর করে ০১টি পুকুর নির্মাণ করা হচ্ছে। তাছাড়া বনজীবিরাও পুকুর হতে প্রয়োজনীয় মিষ্টি পানি সংগ্রহ করতে পারবেন। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনে বিশালপ্রাণি কুলের জীবন বিপন্ন হতে পারে। বিগত সিডরের আঘাতে ও প্রবল জলোচ্ছাসে সুন্দরবনে হাজার হাজার বন্যপ্রাণি মারা যায়। ফলে বিপর্যয় দেখা দেয় সুন্দরবনে। বাঘের টিলা তৈরী করার ফলে প্রাকৃতিক দূর্যোগের সময় উঁচু জায়গায় বন্যপ্রাণিরা নিরাপদে আশ্রয় নিতে পারবে। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার