ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে হুইপের ৫০০ কোটি টাকার মানহানি মামলা


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ২:২২

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ সোবহান ও সায়েম সোবহান আনভীরসহ ১১ জনের বিরুদ্ধে বুধবার (১৮ আগষস্ট) পটিয়া যুগ্ম-জেলা দায়রা জজ আদালতে জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী বাদী হয়ে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন (মামলা নং-০৪/২০২১)।

বিবাদীরা হলেন- বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান রিমন, রিয়াজ হায়দার চৌধুরী, কালের কণ্ঠের এসএম রানা, মোহাম্মদ সেলিম এবং বাংলানিউজের সম্পাদক। 

মামলা সূত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পুত্র সায়েম সোবহান আনভীর ব্যক্তিগত আক্রোশে ও শত্রুতামূলকভাবে বাদী হুইপ সামশুল হক চৌধুরী এমপি ও তার পুত্র নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা-ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করে আসছেন। বসুন্ধরা গ্রুপের পত্রিকা, অনলাইন ও টিভিতে ১০০টির অধিক মিথ্যাা সংবাদ পরিবেশন করে হুইপ সামশুল হক চৌধুরী এমপির সামাজিক রাজনৈতিক সম্মানহানি করেন, যাতে উনার শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। একাধারে মিথ্যা মানহানিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্ষতিপূরণ মামলা দায়ের করেন তিনি। 

মামলার বাদীপক্ষের আইনজীবী পটিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. দিপক কুমার শীল জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পুত্র সায়েম সোবহান আনভীর ব্যক্তিগত আক্রোশে ও শত্রুতামূলকভাবে বাদী হুইপ সামশুল হক চৌধুরী এমপি ও তার পুত্র নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা, ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করেন। এ বিষয়ে হুইপ সামশুল হক চৌধুরী বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে পটিয়া জেলা যুগ্ম-দায়রা জজ মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। আদালত বাদীপক্ষের অভিযোগ আমলে নিয়ে আগামী ২৩ সেপ্টম্বরের মধ্যে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করাসহ রিপোর্ট প্রদানের নির্দেশ দেয়।    

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন