ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সিবিএ নেতা কাজিম উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৩:৪৭

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর চার বারের নির্বাচিত সভাপতি কাজিম উদ্দিন গত ১৪/০৪/২০২৪খ্রি. তারিখ রোজ রবিবার দিল্লীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুম মো. কাজিম উদ্দিন এর স্মরণে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর উদ্দ্যোগে ২৪/০৪/২০২৪খ্রি. তারিখে তিতাস গ্যাস প্রধান কার্যালয়াস্থ ২য় তলা অডিটোরিয়ামে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব নূর কুতুব আলম মান্নান, সাধারণ সম্পাদক জনাব কে এম আযম খসরু, কার্যকরী সভাপতি জনাব মো: আলাউদ্দিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি জনাব তোফায়েল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব এইচ এম মোতালেব, উপস্থিত ছিলেন। তিতাস গ্যাস টি এন্ড ডি কোং লিঃ এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ, মো. হারুনুর রশীদ মোল্লাহ্, উপব্যবস্থাপনা পরিচালকগণ, মহাব্যবস্থাপকগন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিতাস গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পেট্রোবাংলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে তিতাস গ্যাসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বায়তুল মোকারম জাতীয় মসজিদ এর সিনিয়র পেশ ইমাম জনাব মাওলানা মিজানুর রহমান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল