ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আলট্রাসনোগ্রাফি রিপোর্টে যমজ , ক্লিনিকে জন্ম নিল এক শিশু


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৪:২৯

সরকারি হাসপাতাল ও বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের আলট্রাসনোগ্রাফি রিপোর্টে  যমজ শিশুর অস্তিত্ব পাওয়া গেলেও জয়পুরহাটেরএকটি বেসরকারি ক্লিনিকে জন্ম নিল এক ফুটফুটে কণ্যা শিশু। ভুক্তভোগী নারীর বাড়ী জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া এলাকায়।আলট্রাসনোগ্রাফির রিপোর্টে এক ছেলে ও এক মেয়ে উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হলেও ক্লিনিকে নরমাল ডেলিভারিতে একটি মাত্র কণ্যা শিশু জন্ম নিয়েছে। আর এঘটনায় সুষ্ঠ তদন্ত  চেয়ে জয়পুরহাট সিভিল সার্জন ও জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারীর স্বামী  আব্দুস সোবাহান।

জেলা প্রশাসক ও সিভিল সার্জন অফিসে অভিযোগ সূত্রে জানাগেছে, পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের আব্দুস সোবহানের স্ত্রী ফারহানা বেগমের গর্ভের সন্তান পরীক্ষা নিরীক্ষা করার জন্য গত (৯ ফেব্রুয়ারী, ২৪ ইং) তারিখে পাঁচবিবি গ্রাজুয়েট ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেন্সীতে আসেন। সেখানে আলট্রাসনোগ্রাফির পরে পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট দেখে ডাঃ মোঃ তাসরীফ হোসাইন সজল বলেন ওই নারীর গর্ভে যমজ সন্তান আছে। যাঁর একটি ছেলে, একটি মেয়ে। এছাড়া গত (২ এপ্রিল, ২৪ইং) পুনরায় গর্ভের সন্তানের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ভুক্তভোগী ওই নারী। সেখানেও আবারও আলট্রাসনোগ্রাম করে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুরে জান্নাত বলেন ওই নারীর গর্ভে যমজ সন্তান আছে। সবশেষ (১৮ এপ্রিল, ২৪ইং) তারিখে জয়পুরহাটের আনোয়ারা ক্লিনিকে সন্তান প্রসবের জন্য নিয়ে গেলে সেখানে নরমাল ডেলিভারিতে এক কণ্যা শিশু জন্ম নিয়েছে বলে জানিয়েছেন ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত নার্সেরা। ভুক্তভোগী পরিবার এঘটনার সুষ্ঠ তদন্ত চান।

ভুক্তভোগী নারীর স্বামী আব্দুস সোবহান বলেন, সরকারি হাসপাতাল ও বেসরকারি ভাবে আলট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের কথা বলা হচ্ছে তখন ক্লিনিকে তখন একটা বাচ্চা জন্ম কিভাবে জন্ম হয়? আমি এঘটনার সুষ্ঠ তদন্ত চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে জয়পুরহাট সিভিল সার্জনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।  
মোবাইল নং : ০১৭০১২৪৮১৭০

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার