ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আত্মহত্যার চেষ্টা

বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীর সাথে শারিরীক সম্পর্ক


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৪:৩০

বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী এক স্কুল ছাত্রীর সাথে শারিরীক সম্পর্কের পরে বিয়ে করতে অস্বীকার করায় ওই স্বুল ছাত্রীর আত্মহত্যার অভিযোগ ওঠেছে। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নে ঘটেছে। এ ঘটনায় মেয়ের বাবা ধর্ষণের অভিযোগ এনে মঙ্গলবার রাতে আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত রিয়াদ (১৯) উপজেলার রায়কালী ইউনিয়নের কালঞ্জ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তবে ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেছেন রিয়াদের মা ।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস পূর্বে রিয়াদের সাথে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থী সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে রিয়াদ। কিছুদিন পর অভিযুক্ত রিয়াদের অন্য জায়গায় বিয়ে ঠিক হলে সে ওই শিক্ষার্থীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এর পরেই ওই শিক্ষার্থী গত সোমবার আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মঙ্গলবার রাতে রিয়াদ তার মেয়েকে ধর্ষণ করেছে বলে আক্কেলপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে।   
শিক্ষার্থীর বাবা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে। আমার মেয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আমি ধর্ষক রিয়াদের যথাযথ শাস্তি চাই।
এবিষয়ে অভিযুক্ত রিয়াদের বাড়িতে গেলে তার মা নূর নাহার বলেন, আমার ছেলে বাড়িতে নেই, কাজে গেছে। এরকম কোন ঘটনা আমাদের জানা নেই।
অভিযুক্ত রিয়াদ ও তার বার সাথে ঘটনার বিষয়ে যোগাযোগ কার জন্য মুঠোফোন নাম্বার চাইলে তা দিতে অপারগতা জানায় অভিযুক্ত রিয়াদের মা।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন বলেন, এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। আইনি পক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

অভাবকে হারিয়ে রায়গঞ্জের রনির বিসিএস জয়, প্রশাসন ক্যাডারে ১০৭তম মেধাক্রমে সুপারিশ

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা

নড়াইলে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি