ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

১৫০ কিলোমিটার পায়ে হেঁটে কুয়াকাটা পৌঁছেছেন গোপালগঞ্জের ৩ রোভার সদস্য


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৪-৪-২০২৪ বিকাল ৫:২৭

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণের লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটা এসে পৌছেছেন গোপালগঞ্জ জেলা রোভারের তিন সদস্য। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে  যাত্রা শুরু করে সোমবার (২২ এপ্রিল) রাতে কুয়াকাটার খানাবাদ ডিগ্রি কলেজে এসে শেষ করেন তাদের এই পরিভ্রমণ।

“প্লাস্টিক দূষণ সমাধানে, শামিল হই একসাথে', 'মাদক পরিহার করি, সুস্থ জীবন গড়ি', ট্রাফিক আইন মানব, নিরাপদ সড়ক গড়ব” -এসব স্লোগানকে সামনে রেখে পরিভ্রমণে আসা ওই তিন রোভার সদস্য হলেন- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক কুমার সাহা, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ সম্মান দ্বিতীয় বর্ষের মো. অমিত হাসান এবং সম্মান প্রথম বর্ষের কে এম মাসরাফি।

পরিভ্রমণে অংশ নেওয়া অমিত হাসান বলেন, ‘সোনালী আঁশে দেশ গড়ি, প্লাস্টিক পণ্য বর্জন করি’, ‘আইন মেনে পথ চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই সকল স্লোগান নিয়ে আমরা সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু করেছিলাম। ‘হেঁটে দেড়শত কিলোমিটার শেষ করার মধ্য দিয়ে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, পাশাপাশি সাধারণ মানুষদের মাঝে আমাদের সচেতনতা বার্তা পৌঁছাতে পেরেছি।

তাদের দলনেতা অনিক সাহা বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার স্মার্ট নাগরিক। কিন্তু বর্তমান যুবসমাজ নেশাসহ নানা অপরাধে জড়িয়ে গেছে। নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দক্ষ জনবল তৈরিতে স্কাউট তথা রোভারিংয়ের বিকল্প নেই।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজেরে অধ্যক্ষ সি.এম. সাইফুর রহমান খান জানান, এই তিন স্কাউট সদস্য আমাদের কলেজে পৌছে তাদের এই পরিভ্রমনের শেষ করে। এই ধরনের কাজ প্রতিটি স্কাউটকে আত্মনির্ভরশীল করে তোলে। তাদের এই ১৫০ কি.মি. পায়ে হেঁটে কুয়াকাটায় পৌছানোর মাধ্যেমে তারা যে ম্যাসেজটা দিয়েছে এটা এই সমাজের একটি প্রয়োজনীয় বিষয় বলব। প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড একজন স্কাউট সদস্যর জীবনে বড় একটি অর্জন। আমি দোয়া করি এই পরিভ্রমনে আসা তিনটি ছেলেই যাতে এই অর্জনটা নিতে পারে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩