ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবীতে মানববন্ধন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৪-৪-২০২৪ বিকাল ৫:৩৮

পটুয়াখালীর গলাচিপায় বুধবার ১১টায় তিনটি সংগঠনের নেতৃত্বে  পৌর কেন্দ্রীয় কালি বাড়ীর সামনে আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন চলে। সংগঠনগুলো হলো হিন্দু বৌদ্ধ খ্রিষটান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও কেন্দ্রীয় কালিবাড়ী পরিচালনা পর্ষদ। এতে শত শত নারী পুরুষ  এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন, গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবর রহমান প্যাদা, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সরদার ও গলাচিপা বণিক সমিতি। ব্যানারে লেখা রয়েছে অনুপম ভুইয়া ও অন্তরা রানী শীলের বিবাহের পারিবারিক ও সামাজিক স্বীকৃতির দাবীতে এ মানব বন্ধন। এ মানববন্ধনের স্বারক লিপি জেলা প্রশাসকের নিকট দেয়া হবে এবং দুই একদিনের মধ্যে সমাধান না হলে রবিবার অনুপম ভূঁইয়ার বাড়িতে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ার দেন তারা। এ সময় বক্তব্য দেন কালীবাড়ী কমিটি সভাপতি  দিলীপ বনিক, পৌরসভার বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত প্রমূখ। 
 জানা গেছে, পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অন্তরা রানী শীল (২২) অনশন করছেন অনুপম ভূইয়া (৩০) নামের এক যুবকের বাড়িতে। অনুপম ভূইয়া গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের এ্যাডভোকেট অরুন ভূইয়ার প্রথম পুত্র। আর অন্তরা রানী শীল বরিশাল বিএম কলেজের অনার্সের (ব্যবস্থাপনা) শেষ পর্বের ছাত্রী। গত ১৮এপ্রিল থেকে টানা ৭দিন অনশন করে আসছে। অন্তরা জানায়, গত আট বছর ধরে প্রথমে পরিচয়,প্রেম ও বিবাহ। প্রশাসনের উদ্যোগে গলাচিপায় ডাক বাংলাতে বসে সমাধানের চেষ্টা চালায়। অনুপম ভূইয়া সমাজের কাছে সময় চেয়ে পরিবার নিয়ে ঘরে তালা দিয়ে পিছন দিয়ে গলাচিপা ছেড়ে চলে গেছে। পরে গলাচিপায় তিনটি সংগঠন তাদের পিতা ও পুত্রের এ অনৈতিক কর্মকান্ডের জন্য এ মানববন্ধন আয়োজন করে। অন্তরা বর্তমানে অনুপমের বাড়ীতে মানবেতর জীবন যাপন করছে। অনুপম ভূইয়া আগেই গা ঢাকা দিয়েছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার