ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বারিতে স্মার্ট এগ্রিকালচার টেকনোলজিস বিষয়ক কর্মশালা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৪-৪-২০২৪ বিকাল ৬:১
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) "সার্ক অঞ্চলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজিস বিষয়ক" সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে সার্ক এগ্রিকালচার সেন্টার এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশে কৃষি গবষেণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনুর রশীদ এবং আইএফপিআরআই-এসএআর এর রিসার্চ কো-অর্ডিনেটর ড. মমতা প্রধান। এছাড়া 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক, ড. ফেরদৌসী ইসলাম, ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, ড. এম এম কামরুজ্জামান, ড. মুন্সী রাশীদ আহমদ, ড. মো. মতিয়ার রহমান এবং বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ। পরে অনুষ্ঠানে সনদ ও উপহার বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাজহারুল আনোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাসলিমা জাহান।
পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য  কর্মশালাটি গত সোমবার (২২ এপ্রিল) হতে ব্র্যাক সিডিএম, গাজীপুরে শুরু হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত