নন্দীগ্রামে ফসলি জমিতে পুকুর খনন' ভ্রাম্যমান আদালতে জরিমানা
বগুড়ার নন্দীগ্রামে ফসলি জমি কেটে পুকুর খননের অপরাধে ভ্রাম্যমান আদালতে ইউনুস আলী নামের এক ব্যক্তির ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ইউনুস আলী পৌর এলাকার বৈলগ্রাম গ্রামের মৃত লছেল উদ্দিনের ছেলে। জানা গেছে, সদর ইউনিয়নের ডেরাহার করিতলা বাজার সংলগ্ন রাস্তার পাশে ইউনুস আলী তার ফসলি জমি এক্সেভেটর (ভেকু) দিয়ে শ্রেনী পরিবর্তন করে পুকুর খনন করছিল এবং মাটি বিক্রি করছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবীর অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪ জনকে আটক পূর্বক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লঙ্ঘনের ১৫(১) ধারা মোতাবেক জমির মালিক ইউনুস আলীর ৭০ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, ২০২২ সালে ডিসেম্বর মাসে একই জমি কেটে পুকুর খনন চেষ্টার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা ও এক্সেভেটর চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছিলেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, রায়হানুল ইসলাম।
অপরদিকে, একই দিন দুপুর সারে ১২টার সময় উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা বাজারে অভিযান পরিচালনা করে পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের ১৪নং ধারায় ওয়াইদুল ইসলাম নামের এক ব্যক্তির ৪ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার রণকুড়ি গ্রামের মকিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফসলি জমির শ্রেনী পরিবর্তন করে পুকর খনন দন্ডনীয় অপরাধ। এমন অপরার করার কারনে জমির মালিক কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও রনবাঘা বাজারে এক ব্যক্তির ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied