চিফ ডিজিটাল অফিসার নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রাকে সামনে এগিয়ে নিতে চিফ ডিজিটাল অফিসার (সিডিও) নিয়োগ দিয়েছে ব্যাংকটি। ১ এপ্রিল ২০২৪ থেকে ব্যাংকটির প্রথম চিফ ডিজিটাল অফিসার হিসেবে নিযুক্ত হন মো. মোকাররবীন মান্নান। শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিতে কাজ করার মধ্য দিয়ে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল অগ্রযাত্রা বিষয়ে বিস্তৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করেন তিনি।
ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে জনাব মোকাররবীন নগদ লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের ডিজিটাল ট্রান্সফরমেশন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি এরিকসন-কেনিয়া, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা, বিকাশ এবং উপায়-এর মতো প্রতিষ্ঠানে সিডিও, সিটিও এবং অন্যান্য টেকনোলজি ফাংশনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মোকাররবীনের নিয়োগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “আমাদের ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য হিসেবে জনাব মোকাররবীনের কৌশলগত জ্ঞান ও দক্ষতা ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্র্যাক ব্যাংক তার ডিজিটাল রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত। ব্র্যাক ব্যাংকে এই নতুন পদের সৃষ্টি আমাদের ডিজিটাল ভিশনের প্রতিফলন।”
মোকাররবীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি, ফ্রান্সের ইকোল ন্যরমাল সুপেরিয়র দি কাচান থেকে টেলিকমিউনিকেশন বিষয়ে এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। এছাড়াও তিনি একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি)।
Sunny / Sunny
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত