পটুয়াখালীতে তীব্রতাপদাহ থেকে মুক্তির জন্য ইস্তিসকার নামাজ আদায়
পটুয়াখালীতে শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন ঝাউতলার বালুর মাঠে (কেন্দ্রিয় শহীদ মিনারের উত্তরপাশে ) তীব্রতাপদাহ থেকে মুক্তির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানগণ। বৃহস্পতিবার শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন ঝাউতলার বালুর মাঠে তীব্রতাপদাহ থেকে মুক্তির জন্য ইস্তিসকার নামাজ আদায়করা হয়।
তীব্র তাপদাহ, সাথে ঝাঝালো রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে পটুয়াখালীসহ দক্ষিনাঞ্চলের সাধারণ মানুষ। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে পটুয়াখালী জেলা শহরের পটুয়াখালীর ঝাউতলায় খোলা আকাশের নিচে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় ইসতিসকার নামাজ ও দোয়া করেছেন পটুয়াখালীবাসী।
নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ শহরের আশপাশের শতশত মুসলিম অংশগ্রহণ করেন। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনাও করা হয়।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে।'
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজে শত শত ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহন করেন।
নামাজ পড়ান হাফেজ মাওলানা মুতাছিম বিল্লাহ জুনায়েদ, খতিব, পটুয়াখালী সরকারি কলেজ মডেল মসজিদ।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩