ঝিনাইদহে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
ঝিনাইদহের সদও উপজেলার পাঁচ মাইল নামক স্থানে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত হয়েছে। আহত হয়েছেন ইজিবাইকের আরো ৩ যাত্রী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত ট্রিপ অনুযায়ী ইজিবাইকটি ঝিনাইদহ শহর থেকে হাটগোপালপুরে যাচ্ছিল। পাঁচ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পুর্বাশা পরিবহন ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয় ও ৩ জন যাত্রী আহত হয়। আহতদেরকে স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীন উদ্দীন জানান, ঘাতক বাসচালক ও হেলপারকে আটক করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ইজিবাইক চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
বাকেরগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি সহ ৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।
সোনারগাঁয়ে কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
বড়লেখায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়া টিলা কর্তন; নেপথ্যে সরকার দলীয় দুই নেতা
আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই
উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার