রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান সহ সকল সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য দেন- ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শরৎচন্দ্র রায় ও মতিউর রহমান মতি, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, শিক্ষা অফিসার সীমান্ত বসাক, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, বিজিবি প্রতিনিধি হাবিলদার ফজলুল করিম প্রমুখ।
এছাড়াও সভায় ইউএফপিএ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম নেজামুল ইসলাম, শিক্ষা অফিসার রাহিমউদ্দিন ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা ও যানযটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ওসি তার জবাবি বক্তব্যে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং প্রতিমাসে মাদক ও চুরির বিষয়ে মামলা দায়ের হচ্ছে বলে উল্লেখ করেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ শুধু পুলিশের পক্ষে করা সম্ভব নয় উল্লেখ করে ওসি এজন্য নিজ নিজ অবস্থান থেকে সকলের
সচেতনতা ও সহযোগিতা কামনা করেন। ইউএনও তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর আছে বলে উল্লেখ করেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো আছে উল্লেখ করে আগামি উপজেলা নির্বাচনে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলকে সচেতন থাকার আহবান জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied