ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর মহিপুরে বিপুল পরিমান নিষিদ্ধ শাপলাপাতা, হাঙ্গর ও পিতম্বরী মাছ সহ ট্রলার জব্দ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৬-৪-২০২৪ দুপুর ৩:৩
পটুয়াখালীর মহিপুরে নিষিদ্ধ ৫০ মন শাপলাপাতা মাছ, ১ মন হাঙ্গর ও সাড়ে ৭ মন পিতম্বর মাছ সহ একটি মাছধরা ট্রলার আটক করেছে নিজামপুর কোষ্টগার্ড। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গভীর রাতে মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদী সংলগ্ন একটি বরফ কলের সামনে থেকে এ ট্রলারটি জব্দ করা হয়। পরে মহিপুর বন বিভাগের উপস্থিতিতে রাতেই এসব মাছ মাটিচাপা দেওয়া হয়। এসময় জেলেদের কাছ থেকে শাপলাপাতা মাছ আর ধরবেনা মর্মে মুচলেখা নিয়ে ট্রলারটি ছেড়ে দেয়া হয়। সংশ্লিষ্টদের হিসেব মতে, জব্দকৃত এসব মাছের অবৈধ বাজার মূল্য প্রায় সাড়ে ৫৮ লাখ টাকা। 
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন জানান, বন্যপ্রানী সংরক্ষন আইনে শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। সাগর নিরাপদ রাখতে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩