ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

শ্রীনগরে বাসের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় আহত ৩


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২৬-৪-২০২৪ বিকাল ৫:২৯

শ্রীনগরে উপজেলার পাটাভোগ এলাকার কামারখোলা ওভারব্রিজের ওপরে যান্ত্রিক ক্রুটির ফলে থেমে থাকা একটি বাসের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় ৩ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের কামারখোলা ওভারব্রিজে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন প্রাইভেটকার চালক নোয়াখালীর কাদলা গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. ইমরান, প্রাইভেটকারের যাত্রী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের নুরুল ইসলাম ঢালীর ছেলে মো. নাসিরউদ্দিন ও ইকবাল পরিবহণের বাসের ড্রাইভার মো. আশিক। স্থানীয়রা জানায়, মাওয়ামুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩৭৫২০৫) কামারখোলা ওভারব্রিজের ওপরে থেকে থাকা একটি বাসের (ঢাকা মেট্রো ব- ১৫৭২১০) পিছনে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় পিছনে থাকা রোগীবহনকারী একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ- ৭১৪১৮৮) প্রাইভেটকারের পিছনে ধাক্কা দেয়। এতে সিলভার রংয়ের প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন টীম লিডার মো. গোলাম সারোয়ার বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিদের ঢাকায় রেফার্ড করেন। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন