গুরুদাসপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে চরক মেলা দেখতে গিয়ে সঞ্জয় কুমার সনজিত (৪২) নামের এক ব্যক্তির হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী স্কুল মাঠে মেলায় তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত্যু ঘোষণা করেন। নিহত সঞ্জয় কুমার শিধুলী ঘোষপাড়া গ্রামের সুদর্শন ঘোষের ছেলে। ধারাবারিষা ইউনিয়ন পরিষদের সামনে তার হোটেল ব্যবসা ছিল।
প্রতক্ষ্যদর্শীরা জানায়- প্রচন্ড গরমে গতবৃহস্পতিবার অসুস্থ্য ছিলেন সঞ্জয়। অসুস্থ্য শরীর নিয়েই শুক্রবার বিকেলে চরক মেলা দেখতে আসেন সিধুলী স্কুল মাঠে। চরক ঘুড়ানো দেখতে দেখতে সঞ্জয় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সুজাউদৌলা বলেন- ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কী কারণে সঞ্জয়ের মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নীরিক্ষা ছাড়া বলা মুশকিল। তবে প্রাথমিকভাবে হিটস্ট্রোকের মতোই মনে হয়েছে।
নিহতের পিতা সুদর্শন ঘোষ বলেন- সঞ্জয়ের আয়েই তাদের ছয় সদস্যের পরিবার চলতো। ছেলে মারা যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি